সংক্ষেপেFiverr এ আপনি নির্দিষ্ট দামের গিগ সাজিয়ে রাখেন, বায়ার খুঁজে এসে কেনে। Upwork এ আপনি ক্লায়েন্টের জব পোস্টে প্রপোজাল পাঠান। ছোট নির্দিষ্ট সার্ভিসে Fiverr ভালো, বড় ও দীর্ঘমেয়াদী কাজে Upwork।
মূল পার্থক্য
| Fiverr | Upwork | |
|---|---|---|
| কাজ পাওয়ার ধরন | বায়ার আপনার গিগ খুঁজে নেয় | আপনি প্রপোজাল পাঠান |
| কাজের ধরন | ছোট, নির্দিষ্ট সার্ভিস | বড়, দীর্ঘমেয়াদী প্রজেক্ট |
| শুরুর খরচ | গিগ খোলা ফ্রি | প্রপোজালে Connects লাগে |
| যা জরুরি | গিগ রিসার্চ আর থাম্বনেইল | প্রোফাইল আর প্রপোজাল |
Fiverr কার জন্য
- যার সার্ভিস প্যাকেজ আকারে বিক্রি করা যায়।
- যিনি প্রপোজাল লেখার চেয়ে গিগ অপটিমাইজ করতে স্বাচ্ছন্দ্য।
Upwork কার জন্য
- যার কাজ ক্লায়েন্ট অনুযায়ী বদলায়।
- যিনি দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট আর ঘণ্টাভিত্তিক কাজ চান।
আমার পরামর্শ
একসাথে দুইটায় সমান সময় দিলে কোনোটাই ভালো হয় না। একটা বেছে নিন, ৩ মাস মন দিয়ে চেষ্টা করুন। আর মার্কেটপ্লেসের পাশাপাশি কোল্ড ইমেইল শিখে রাখুন, যাতে এক জায়গার উপর নির্ভর করতে না হয়।
প্রশ্ন ও উত্তর
নতুনদের জন্য কোনটা সহজ?
নির্ভর করে স্কিলের উপর। প্যাকেজ সার্ভিসে Fiverr, কাস্টম কাজে Upwork।
দুইটায় একসাথে কাজ করা যায়?
যায়, তবে শুরুতে একটায় মন দেওয়া ভালো।