হোম › কোর্স › ক্লায়েন্ট অ্যাকুইজিশন
« ফ্ল্যাগশিপ কোর্স · লাইভ ব্যাচ »

ক্লায়েন্ট অ্যাকুইজিশন মাস্টারক্লাস: নিয়মিত ক্লায়েন্ট পাওয়ার পুরো সিস্টেম

স্কিল আছে কিন্তু কাজ নেই? এই কোর্সে শিখবেন আমি নিজে যেভাবে Upwork, কোল্ড ইমেইল আর লিংকডইন থেকে ক্লায়েন্ট পাই। এক জায়গায়, বাংলায়।

এই কোর্স কার জন্যযাদের একটা স্কিল আছে (ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, রাইটিং বা অন্য কিছু) কিন্তু নিয়মিত ক্লায়েন্ট পাচ্ছেন না। কোর্সটা স্কিল শেখায় না, শেখায় সেই স্কিল বিক্রি করতে।

কোর্সে কী শিখবেন

  1. ICP আর নিশ বাছাই: কোন ধরনের ক্লায়েন্ট আপনার জন্য সবচেয়ে লাভজনক।
  2. অফার তৈরি: এমন অফার যা ক্লায়েন্ট সহজে "হ্যাঁ" বলে।
  3. Upwork: প্রোফাইল, জব ফিল্টার আর রিপ্লাই পাওয়া প্রপোজাল।
  4. Fiverr: গিগ রিসার্চ, টাইটেল, থাম্বনেইল আর প্রাইসিং।
  5. কোল্ড ইমেইল: ডোমেইন, ওয়ার্মআপ, লিড লিস্ট আর কপিরাইটিং।
  6. লিংকডইন: প্রোফাইল, কনটেন্ট আর মেসেজ স্ক্রিপ্ট।
  7. সেলস কল: কলে কী বলবেন, কীভাবে দাম বলবেন।
  8. ক্লোজিং আর রিটেনশন: এক কাজের ক্লায়েন্টকে দীর্ঘমেয়াদী বানানো।

কোর্সে যা পাবেন

  • জুমে লাইভ ক্লাস, প্রতিটা ক্লাসের রেকর্ডিং আজীবন।
  • আমার নিজের প্রপোজাল, ইমেইল আর মেসেজ টেমপ্লেট।
  • আপনার প্রোফাইল আর প্রপোজালের রিভিউ।
  • ফেসবুক কমিউনিটিতে প্রশ্নের উত্তর।

কেন এই কোর্স আলাদা

বেশিরভাগ কোর্স শুধু একটা মার্কেটপ্লেস শেখায়। কিন্তু একটা চ্যানেলের উপর নির্ভর করা ঝুঁকি। এই কোর্সে চারটা চ্যানেল শিখবেন, যাতে একটা বন্ধ হলেও কাজ থামে না। আর যিনি শেখাচ্ছেন, তিনি এখনো এই পদ্ধতিতেই প্রতিদিন ক্লায়েন্টের কাজ করেন।

লাইভ সেশনগুলো হয় learn.saifursaif.com এ। ব্যাচের তারিখ আর মূল্য জানতে মেসেজ করুন।

প্রশ্ন ও উত্তর

নতুনরা কি এই কোর্স করতে পারবে?

একটা স্কিল থাকলে পারবেন। একদম নতুন হলে আগে একটা স্কিল শিখে নিন, তারপর এই কোর্স।

কোর্স শেষে কি কাজের গ্যারান্টি আছে?

না, সৎভাবে কেউ দিতে পারে না। তবে আপনার আউটরিচ রিভিউ করে দেব যতক্ষণ না রিপ্লাই আসতে শুরু করে।

ক্লাস কখন হয়?

লাইভ ব্যাচের সময় ঘোষণা করা হয় Facebook পেজ আর এই সাইটে। রেকর্ডিং সবসময় পাবেন।

পেমেন্ট কীভাবে করব?

বিকাশ, নগদ, রকেট বা কার্ড দিয়ে।

আজই ক্লায়েন্ট অ্যাকুইজিশন কোর্সে ভর্তি হন

কোর্সে ভর্তি হন
WhatsApp