প্রথমে নিজেকে চিনুন: আপনি কোন ধাপে আছেন
ধাপ ১: কোনো স্কিল নেই
আগে একটা স্কিল শিখুন: গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স। মার্কেটপ্লেস কোর্স এখন না।
ধাপ ২: স্কিল আছে, ক্লায়েন্ট নেই
প্রোফাইল, প্রপোজাল আর আউটরিচ শিখুন। এখানেই বেশিরভাগ মানুষ আটকে যান।
ধাপ ৩: কিছু কাজ পাচ্ছেন
রেট বাড়ানো, রিপিট ক্লায়েন্ট আর মার্কেটপ্লেসের বাইরে সরাসরি ক্লায়েন্ট।
ইনস্টিটিউট নাকি মেন্টর?
বড় ইনস্টিটিউটে অবকাঠামো, সার্টিফিকেট আর অনেক কোর্সের বিকল্প থাকে। ব্যক্তিগত মেন্টরের কাছে থাকে সরাসরি অভিজ্ঞতা আর আপনার কাজ নিজে রিভিউ করার সুযোগ। স্কিল শেখার জন্য দুটোই চলে। কিন্তু ক্লায়েন্ট পাওয়া শিখতে এমন কাউকে দরকার যিনি এখনো নিজে ক্লায়েন্ট পান। বিস্তারিত পড়ুন ফ্রিল্যান্সিং মেন্টর।
ভর্তির আগে এই ১০টা প্রশ্ন করুন
- প্রশিক্ষকের আসল মার্কেটপ্লেস প্রোফাইল কি দেখাতে পারবেন?
- তিনি কি এখনো ক্লায়েন্টের কাজ করেন?
- ক্লাস লাইভ নাকি শুধু রেকর্ডেড?
- রেকর্ডিং কত দিন দেখা যাবে?
- আমার প্রোফাইল বা গিগ কি রিভিউ করা হবে?
- প্রপোজাল বা আউটরিচ মেসেজ রিভিউ হবে কি?
- কোর্স শেষে সাপোর্ট কত দিন?
- সিলেবাসে কি মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়া আছে?
- রিফান্ড পলিসি কী?
- "গ্যারান্টিড আয়" জাতীয় প্রতিশ্রুতি কি দিচ্ছে? দিলে সাবধান।
কোন প্ল্যাটফর্মের কোর্স কার জন্য
- সেরা আপওয়ার্ক কোর্স: বড় আর দীর্ঘমেয়াদী প্রজেক্ট চাইলে
- সেরা ফাইভার কোর্স: নির্দিষ্ট, প্যাকেজ করা সার্ভিসে
- সেরা লিংকডইন কোর্স: সরাসরি বিদেশি ক্লায়েন্ট
- সেরা কোল্ড ইমেইল কোর্স: নিজে ক্লায়েন্ট বেছে নিতে চাইলে
আমার কোর্স কাদের জন্য
আমার ক্লায়েন্ট অ্যাকুইজিশন সিস্টেম ধাপ ২ আর ৩ এর মানুষের জন্য। আপওয়ার্ক, ফাইভার, লিংকডইন আর কোল্ড ইমেইল, চারটা চ্যানেল এক জায়গায়, যাতে এক জায়গায় কাজ না পেলে অন্য জায়গায় পান। আমি Upwork এ Top Rated Plus, ২৫০+ প্রজেক্ট শেষ করেছি। ভুয়া কোর্স থেকে বাঁচতে পড়ুন ভুয়া ফ্রিল্যান্সিং কোর্স চেনার লক্ষণ।
কমপ্লিট ক্লায়েন্ট অ্যাকুইজিশন সিস্টেম
আপওয়ার্ক, ফাইভার, লিংকডইন আর কোল্ড ইমেইল, এক সিস্টেমে। স্কিল আছে কিন্তু ক্লায়েন্ট নেই, তাদের জন্য।
কোর্সে ভর্তি হন ›প্রশ্ন ও উত্তর
বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার কোনটা?
একটা নির্দিষ্ট নাম বলা সৎ হবে না, কারণ প্রয়োজন অনুযায়ী উত্তর বদলায়। এই পাতার ১০টা প্রশ্ন দিয়ে যেকোনো প্রতিষ্ঠান যাচাই করুন।
ফ্রিল্যান্সিং কোর্সের সার্টিফিকেট কি দরকারি?
ক্লায়েন্ট সার্টিফিকেট খুব কম দেখে। তারা দেখে আপনার পোর্টফোলিও, রিভিউ আর প্রপোজাল।
কোন স্কিল দিয়ে শুরু করা ভালো?
যে স্কিলে চাহিদা আছে আর আপনার আগ্রহ আছে। ডিজিটাল মার্কেটিং, বিশেষ করে গুগল আর মেটা অ্যাডস, ভালো বিকল্প।
অনলাইন কোর্স কি অফলাইনের মতো কার্যকর?
লাইভ ক্লাস, রেকর্ডিং আর ব্যক্তিগত রিভিউ থাকলে অনলাইন কোর্সও সমান কার্যকর।