হোম › AEO, GEO, AIO
« AEO · GEO · AIO · LLM SEO »

AEO, GEO, AIO এক্সপার্ট: AI উত্তরে আপনার ব্র্যান্ড

কাস্টমার এখন শুধু গুগলে সার্চ করে না, ChatGPT আর Gemini কে সরাসরি জিজ্ঞেস করে কোনটা ভালো। সেই উত্তরে আপনার নাম না থাকলে, আপনি প্রতিযোগিতার বাইরে।

AEO, GEO আর AIO কী?AEO (Answer Engine Optimization) হলো প্রশ্নের সরাসরি উত্তরে জায়গা পাওয়ার অপটিমাইজেশন। GEO (Generative Engine Optimization) হলো ChatGPT, Gemini, Perplexity এর মতো জেনারেটিভ AI উত্তরে উৎস হিসেবে আসার কাজ। AIO (AI Optimization) বলতে Google AI Overviews সহ সব AI সার্চে ব্র্যান্ডের উপস্থিতি বাড়ানো বোঝায়। এদের একসাথে LLM SEO ও বলা হয়।

কেন এখনই AI সার্চে মনোযোগ দেবেন

গুগলের অনেক সার্চে এখন উপরে AI Overview দেখায়, আর মানুষ সেখান থেকেই উত্তর নিয়ে চলে যায়। একই সাথে ChatGPT আর Perplexity তে প্রতিদিন কোটি কোটি প্রশ্ন হয়, যার অনেকগুলোই কেনাকাটা বা সার্ভিস বাছাই নিয়ে। যে ব্র্যান্ড এখন থেকে AI এর কাছে বিশ্বস্ত উৎস হয়ে ওঠে, ভবিষ্যতে সে এগিয়ে থাকবে।

AI কীভাবে উৎস বাছাই করে

  • পরিষ্কার উত্তর: প্রশ্নের সরাসরি, সংক্ষিপ্ত আর সঠিক উত্তর যে পাতায় থাকে।
  • এন্টিটি স্পষ্টতা: আপনি কে, কী করেন, কোথায়, সেটা ওয়েবসাইট আর অন্য জায়গায় একইভাবে লেখা থাকা।
  • স্ট্রাকচার্ড ডেটা: Organization, Person, Service, FAQ, Product স্কিমা।
  • বিশ্বাসযোগ্যতা: রিভিউ, কেস স্টাডি, লেখকের পরিচয় আর অন্য বিশ্বস্ত সাইটে উল্লেখ।
  • ক্রল করা যায় এমন সাইট: দ্রুত, পরিষ্কার HTML, AI ক্রলারদের জন্য খোলা।

আমি যা করি

AI ভিজিবিলিটি অডিট

আপনার ক্যাটাগরির প্রশ্নে ChatGPT, Gemini, Perplexity আর AI Overviews এ এখন কারা আসছে, আর আপনি কোথায়।

উত্তর ভিত্তিক কনটেন্ট

কাস্টমার যে প্রশ্ন করে, তার স্পষ্ট উত্তর দিয়ে পাতা আর FAQ সাজানো। বাংলা আর ইংরেজি দুই ভাষায়।

স্কিমা ও এন্টিটি

JSON LD স্কিমা, about পাতা, sameAs লিংক আর llms.txt দিয়ে AI কে পরিষ্কার পরিচয় দেওয়া।

টেকনিক্যাল ভিত্তি

স্পিড, ইনডেক্সিং, robots.txt আর সাইটম্যাপ। AI আর গুগল দুইজনই যেন সহজে পড়তে পারে।

উল্লেখ ও রিভিউ

ডিরেক্টরি, ইন্ডাস্ট্রি সাইট আর রিভিউ প্ল্যাটফর্মে নির্ভরযোগ্য উপস্থিতি তৈরি।

মাপা

AI থেকে আসা ট্রাফিক GA4 এ আলাদা করে দেখা আর নিয়মিত প্রশ্ন টেস্ট করে অগ্রগতি দেখা।

SEO আর AEO, GEO, AIO এর সম্পর্ক

AI সার্চ অপটিমাইজেশন SEO কে বাদ দেয় না, বরং ভালো SEO এর ওপর দাঁড়িয়ে থাকে। গুগলে ভালো র‍্যাংক করা পাতাগুলোই অনেক সময় AI উত্তরের উৎস হয়। তাই আমি দুইটা একসাথে করি। বিস্তারিত দেখুন এসইও সার্ভিস।

এই ওয়েবসাইটেই প্রমাণ

isaifursaif.com নিজেই এই পদ্ধতিতে বানানো: প্রতিটা পাতায় সংক্ষিপ্ত উত্তর, স্কিমা মার্কআপ, FAQ, আর AI এর জন্য llms.txt ফাইল। আপনার ব্যবসার জন্যও একই কাঠামো তৈরি করে দিতে পারি।

প্রশ্ন ও উত্তর

AEO আর GEO এর মধ্যে পার্থক্য কী?

AEO মূলত প্রশ্নের সরাসরি উত্তর বা ফিচারড স্নিপেটে জায়গা পাওয়া নিয়ে। GEO জেনারেটিভ AI এর লেখা উত্তরে উৎস বা সুপারিশ হিসেবে আসা নিয়ে। কাজের অনেক অংশ একই।

ChatGPT তে আমার ব্র্যান্ড আসার গ্যারান্টি দিতে পারবেন?

না, কেউ সৎভাবে তা পারে না। তবে AI যেসব সংকেত দেখে উৎস বাছাই করে, সেগুলো শক্তিশালী করে সম্ভাবনা অনেক বাড়ানো যায়।

বাংলা কনটেন্টে কি AI সার্চ অপটিমাইজেশন কাজ করে?

হ্যাঁ। বাংলায় প্রশ্ন করলে AI বাংলা উৎসও দেখে, আর এখানে প্রতিযোগিতা এখনো কম।

কত দিনে পরিবর্তন দেখা যায়?

স্কিমা আর কনটেন্ট ঠিক করার পর সাধারণত ১ থেকে ৩ মাসে AI উত্তরে পরিবর্তন দেখা যায়, যা নির্ভর করে ক্রলিং আর প্রতিযোগিতার ওপর।

বিক্রি বাড়ানো শুরু হোক আজ

Messenger