হোম › কোর্স › আপওয়ার্ক মেন্টরশিপ
« Upwork Coach · Top Rated Plus »

আপওয়ার্ক মেন্টরশিপ প্রোগ্রাম: Top Rated Plus এর কাছে সরাসরি শিখুন

আমি Upwork এ ২৫০+ প্রজেক্ট শেষ করেছি, আয় করেছি $100K+। এই প্রোগ্রামে আপনার প্রোফাইল থেকে প্রপোজাল পর্যন্ত সব আমি নিজে দেখব।

সংক্ষেপেএটা একটা মেন্টরশিপ প্রোগ্রাম, শুধু ভিডিও কোর্স না। আপনার প্রোফাইল রিভিউ, প্রপোজাল রিভিউ, জব বাছাইয়ের ফিল্টার আর ইন্টারভিউ প্রস্তুতি, সব সরাসরি সাইফুর সাইফের সাথে।

প্রোগ্রামে কী থাকছে

  1. প্রোফাইল: টাইটেল, ওভারভিউ, পোর্টফোলিও, স্পেশালাইজড প্রোফাইল।
  2. জব ফিল্টার: কোন ক্লায়েন্টে অ্যাপ্লাই করবেন, কোনটায় কানেক্টস নষ্ট করবেন না।
  3. প্রপোজাল: প্রিভিউতে দেখা প্রথম ৩ থেকে ৪ লাইনে হুক, যাতে ক্লায়েন্ট খুলে পড়ে।
  4. কানেক্টস আর বুস্ট: কখন খরচ করবেন।
  5. ইন্টারভিউ: চ্যাট আর কলে কী বলবেন।
  6. Top Rated রোডম্যাপ: JSS, রিভিউ আর দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট।

কেন মেন্টরশিপ, শুধু কোর্স না

Upwork এ সফলতা আসে ছোট ছোট সিদ্ধান্তে: কোন জবে অ্যাপ্লাই করলেন, প্রথম লাইনে কী লিখলেন। ভিডিও দেখে এসব শেখা কঠিন। তাই এখানে আপনার আসল প্রপোজাল ধরে ধরে রিভিউ হবে।

প্রপোজালের বেসিক জানতে পড়ুন আপওয়ার্ক প্রপোজাল লেখার নিয়ম।

অন্য কোর্সের সাথে তুলনা করতে চাইলে পড়ুন: সেরা আপওয়ার্ক কোর্স কোনটা?

প্রশ্ন ও উত্তর

নতুন প্রোফাইলে কি কাজ পাওয়া সম্ভব?

হ্যাঁ। সঠিক জব বাছাই আর ভালো প্রপোজাল দিলে নতুন প্রোফাইলেও কাজ আসে। শুরুতে সময় বেশি লাগে।

প্রোফাইল অ্যাপ্রুভ না হলে কী করব?

প্রোফাইল আরও নির্দিষ্ট আর সম্পূর্ণ করে আবার সাবমিট করতে হয়। মেন্টরশিপে এটা নিয়েও সাহায্য করি।

আপওয়ার্ক থেকে টাকা কীভাবে তুলব?

Payoneer বা সরাসরি ব্যাংকে। প্রোগ্রামে ধাপগুলো দেখিয়ে দেব।

আজই আপওয়ার্ক মেন্টরশিপ কোর্সে ভর্তি হন

কোর্সে ভর্তি হন
WhatsApp