কেন বেশিরভাগ গুগল অ্যাডস অ্যাকাউন্টে টাকা নষ্ট হয়
গত ৫ বছরে যত অ্যাকাউন্ট অডিট করেছি, তার বেশিরভাগে একই কয়েকটা ভুল পেয়েছি। ট্র্যাকিং ঠিক নেই, তাই গুগল জানেই না কোন ক্লিক থেকে সেল এসেছে। ব্রড কিওয়ার্ডে নেগেটিভ কিওয়ার্ড নেই, তাই অপ্রাসঙ্গিক সার্চে টাকা যাচ্ছে। Shopping ফিডে প্রোডাক্টের টাইটেল দুর্বল, তাই সঠিক কাস্টমারের সামনে অ্যাড আসছে না।
ভালো খবর হলো, এগুলো ঠিক করা যায়। আর ঠিক করলে একই বাজেটে অনেক বেশি রেজাল্ট আসে।
আমি কী কী করি
Search ক্যাম্পেইন
কিনতে প্রস্তুত মানুষ যা সার্চ করে, সেই কিওয়ার্ডে অ্যাড। সাথে শক্ত নেগেটিভ লিস্ট।
Performance Max
সঠিক অ্যাসেট গ্রুপ, অডিয়েন্স সিগনাল আর ফিড দিয়ে PMax কে কাজে লাগানো।
Shopping ও ফিড
Merchant Center সেটআপ, ফিড ক্লিনআপ, প্রোডাক্ট টাইটেল অপটিমাইজেশন।
কনভার্সন ট্র্যাকিং
GA4, GTM, Enhanced Conversions আর দরকার হলে সার্ভার সাইড ট্র্যাকিং।
অ্যাকাউন্ট অডিট
কোথায় টাকা নষ্ট হচ্ছে তা খুঁজে বের করে লিখিত অ্যাকশন প্ল্যান।
Looker Studio রিপোর্ট
ROAS, CPA আর সেল এক জায়গায়, সহজ ভাষার মাসিক রিপোর্ট।
আসল রেজাল্ট
ক্লায়েন্টদের গোপনীয়তার জন্য নাম দিচ্ছি না, শুধু ইন্ডাস্ট্রি আর সংখ্যা।
অস্ট্রেলিয়ার Shopify ফার্নিচার স্টোর
৩০ দিনে $10.2K খরচ করে $35.7K রেভিনিউ। PMax, Demand Gen আর Search, সাথে ১০০+ প্রোডাক্টের ফিড ক্লিনআপ।
Shopify ফুলের খামার
মাত্র একটা Performance Max ক্যাম্পেইনে ৩০ দিনে $2.32K খরচে $23.5K রেভিনিউ, ২১৭টি কনভার্সন।
স্কিনকেয়ার ইকমার্স ব্র্যান্ড
১২ মাসে $119K খরচে ১০ হাজারের বেশি পারচেজ, প্রায় ১০০৪% ROAS।
কাজের ধাপ
- ফ্রি অডিট: অ্যাকাউন্ট আর ট্র্যাকিং দেখে বলি কোথায় সমস্যা।
- ট্র্যাকিং ঠিক করা: সঠিক ডেটা ছাড়া কোনো অপটিমাইজেশন কাজ করে না, তাই এটা আগে।
- ক্যাম্পেইন সাজানো: লক্ষ্য অনুযায়ী Search, PMax বা Shopping।
- সাপ্তাহিক অপটিমাইজেশন: বিড, কিওয়ার্ড, অ্যাসেট আর বাজেট নিয়মিত টিউন করা।
- মাসিক রিপোর্ট: সহজ ভাষায় কী হলো, পরের মাসে কী করব।
ভালো গুগল অ্যাডস এক্সপার্ট কীভাবে চিনবেন
যে কাউকে হায়ার করার আগে এই প্রশ্নগুলো করুন:
- আগের ক্লায়েন্টের আসল স্ক্রিনশট দেখাতে পারবেন কি?
- কনভার্সন ট্র্যাকিং কীভাবে যাচাই করবেন?
- রিপোর্টে কোন মেট্রিক দেখাবেন: শুধু ক্লিক, নাকি সেল আর ROAS?
- অ্যাকাউন্টের মালিকানা কার থাকবে?
আমার উত্তর সোজা: অ্যাকাউন্ট সবসময় আপনার নামে থাকবে, রিপোর্টে থাকবে সেল আর খরচের হিসাব, আর প্রতিটা দাবির পেছনে থাকবে স্ক্রিনশট।
এই বিষয়ে আরও জানতে পড়ুন ভালো গুগল অ্যাডস এক্সপার্ট চেনার ৭টি উপায়।
বিজ্ঞাপনের সাথে CRO আর AI সার্চ
শুধু বেশি ভিজিটর আনলেই হয় না, তাদের কাস্টমারে রূপান্তরও করতে হয়। তাই প্রতিটা প্রজেক্টে ল্যান্ডিং পেজ আর অফার দেখি (CRO সার্ভিস), আর ব্র্যান্ডকে ChatGPT ও গুগলের AI উত্তরে দৃশ্যমান করি (AEO, GEO, AIO)। পুরো পদ্ধতি দেখুন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট পাতায়।
প্রশ্ন ও উত্তর
গুগল অ্যাডসে মিনিমাম বাজেট কত লাগে?
ব্যবসার ধরন অনুযায়ী আলাদা। শুরুতে এমন বাজেট রাখা ভালো যাতে প্রতিদিন কিছু ক্লিক আসে এবং গুগল শিখতে পারে। ফ্রি কলে আপনার লক্ষ্য শুনে একটা বাস্তব বাজেট বলে দেব।
কত দিনে রেজাল্ট দেখা যায়?
ট্র্যাকিং ঠিক থাকলে সাধারণত প্রথম ২ থেকে ৪ সপ্তাহে ক্যাম্পেইন শিখতে শুরু করে। স্থির রেজাল্টের জন্য ২ থেকে ৩ মাস সময় দেওয়া উচিত।
Performance Max ভালো নাকি Search?
দুইটার কাজ আলাদা। ইকমার্সে ভালো ফিড থাকলে PMax খুব ভালো কাজ করে। লিড জেনারেশনে সাধারণত Search দিয়ে শুরু করি। অনেক সময় দুইটা একসাথে চালাই।
আপনি কি বাংলাদেশের বিজনেসের কাজ করেন?
হ্যাঁ। বাংলাদেশ আর বিদেশ, দুই জায়গার বিজনেসের জন্যই কাজ করি।
অ্যাকাউন্টের অ্যাক্সেস কার কাছে থাকবে?
অ্যাকাউন্ট সবসময় আপনার মালিকানায় থাকবে। আমি শুধু ম্যানেজার অ্যাক্সেস নিয়ে কাজ করি।