সিলেটে বসে ফ্রিল্যান্সিং কেন সম্ভব
অনেকে ভাবেন বড় ক্লায়েন্ট পেতে ঢাকায় থাকতে হয়। সত্যি হলো, বিদেশি ক্লায়েন্ট আপনার শহর দেখে না, দেখে আপনার কাজ আর যোগাযোগ। ভালো ইন্টারনেট, একটা ল্যাপটপ আর সঠিক পদ্ধতি থাকলেই যথেষ্ট।
সিলেটের তরুণদের জন্য আমার পরামর্শ
- একটা স্কিল বেছে নিন: সব শিখতে গেলে কোনোটাই ভালো হয় না।
- প্র্যাকটিস প্রজেক্ট বানান: নিজের বা পরিচিত কারও ব্যবসায় কাজ করে পোর্টফোলিও তৈরি করুন।
- ক্লায়েন্ট পাওয়ার পদ্ধতি শিখুন: স্কিলের চেয়ে এটাই বেশিরভাগ মানুষের দুর্বলতা।
- ইংরেজি যোগাযোগ চর্চা করুন: ছোট ছোট পরিষ্কার মেসেজ লিখতে শিখুন।
- ধৈর্য রাখুন: প্রথম কাজ পেতে সময় লাগে, এটা স্বাভাবিক।
সিলেটের জন্য সুবিধা
- সব ক্লাস বাংলায়, অনলাইনে, তাই সিলেটের যেকোনো উপজেলা থেকে যোগ দেওয়া যায়।
- দরকার হলে সিলেটে সামনাসামনি সেমিনার বা মিটআপের আয়োজন করব। আপডেট পেতে Facebook পেজ ফলো করুন।
শুরু করবেন কোথা থেকে
ক্লায়েন্ট অ্যাকুইজিশন কোর্স
আপওয়ার্ক, ফাইভার, কোল্ড ইমেইল আর লিংকডইন এক কোর্সে।
দেখুন ›ফ্রিল্যান্সিং শুরুর গাইড
একদম নতুনদের জন্য ধাপে ধাপে।
পড়ুন ›১:১ মেন্টরশিপ
সরাসরি আমার সাথে, নিয়মিত কল আর রিভিউ।
দেখুন ›প্রশ্ন ও উত্তর
সিলেটে বসে কি আপওয়ার্কে কাজ পাওয়া যায়?
হ্যাঁ। আমি নিজে সিলেট থেকেই কাজ করি। Upwork এর পাবলিক পেজে সিলেটের গুগল অ্যাডস ফ্রিল্যান্সারদের তালিকাতেও আমার প্রোফাইল দেখা যায়।
সিলেটে কি সামনাসামনি ক্লাস হয়?
এখন সব ক্লাস অনলাইনে। সিলেটে সেমিনার বা মিটআপ হলে Facebook পেজে জানানো হবে।
কোন স্কিল দিয়ে শুরু করা ভালো?
যেটা আপনার ভালো লাগে আর যার মার্কেটে চাহিদা আছে। ডিজিটাল মার্কেটিং, বিশেষ করে অ্যাড আর ট্র্যাকিং, ভালো শুরু হতে পারে।