হোম › সোশ্যাল মিডিয়া মার্কেটিং
« সার্ভিস · সোশ্যাল মিডিয়া »

বাংলাদেশে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস: ফেসবুক, ইনস্টাগ্রাম আর লিংকডইন

লাইক আর ফলোয়ার দিয়ে ব্যবসা চলে না, চলে অর্ডার আর লিড দিয়ে। আমি সোশ্যাল মিডিয়া চালাই এমনভাবে যাতে প্রতিটা পোস্ট আর প্রতিটা টাকার অ্যাড বিক্রির দিকে নিয়ে যায়।

সংক্ষেপেসোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে ফেসবুক, ইনস্টাগ্রাম আর লিংকডইনে পরিকল্পিত কনটেন্ট আর পেইড অ্যাড দিয়ে সঠিক মানুষের কাছে পৌঁছানো আর তাদের ক্রেতা বানানো। আমার কাজে থাকে কৌশল, কনটেন্ট প্ল্যান, অ্যাড ক্যাম্পেইন, মেসেঞ্জার বিক্রির সিস্টেম, ট্র্যাকিং আর মাসিক রিপোর্ট।

কী কী পাবেন

  • কৌশল: আপনার ক্রেতা কারা, কোন প্ল্যাটফর্মে, কোন বার্তায় কেনে।
  • কনটেন্ট প্ল্যান: মাসিক ক্যালেন্ডার, পোস্টের ধরন আর ক্যাপশনের দিকনির্দেশনা।
  • পেইড অ্যাড: ফেসবুক আর ইনস্টাগ্রামে বিক্রি, লিড আর মেসেজ ক্যাম্পেইন।
  • মেসেঞ্জার বিক্রি: গ্রিটিং, কুইক রিপ্লাই আর সেভ করা উত্তর। বিস্তারিত মেসেঞ্জার অ্যাড গাইডে।
  • ট্র্যাকিং: মেটা পিক্সেল, Conversions API আর GA4।
  • রিপোর্ট: খরচ, অর্ডার, লিড আর পরের মাসের পরিকল্পনা।

কোন প্ল্যাটফর্ম কার জন্য

প্ল্যাটফর্মভালো কাজ করে
ফেসবুকএফকমার্স, লোকাল সার্ভিস, কোর্স, প্রায় সব ধরনের B2C ব্যবসা
ইনস্টাগ্রামফ্যাশন, বিউটি, খাবার, লাইফস্টাইল আর তরুণ ক্রেতা
লিংকডইনB2B সার্ভিস, সফটওয়্যার, রিক্রুটমেন্ট আর বিদেশি ক্লায়েন্ট

কাজের ধাপ

  1. পেজ, অ্যাড অ্যাকাউন্ট আর আগের ফলাফলের অডিট।
  2. লক্ষ্য ঠিক করা: অর্ডার, লিড নাকি মেসেজ।
  3. ট্র্যাকিং সেটআপ, যাতে প্রতিটা ফল মাপা যায়।
  4. কনটেন্ট আর অ্যাড চালু, ছোট বাজেটে পরীক্ষা।
  5. যা কাজ করছে সেখানে বাজেট বাড়ানো, যা করছে না তা বন্ধ।
  6. মাসিক রিপোর্ট আর পরের ধাপ।

কেন আমাকে বেছে নেবেন

আমি পাঁচ বছরের বেশি সময় ধরে আমেরিকা, যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়ার ব্যবসার অ্যাড চালাই, Upwork এ Top Rated Plus। সেই একই ট্র্যাকিং আর ডেটা নির্ভর পদ্ধতি বাংলাদেশের ব্যবসায় কাজে লাগাই। অ্যাকাউন্ট আর ডেটার মালিকানা সবসময় আপনার কাছে থাকে।

আমি যা করি না

ভুয়া লাইক বা ফলোয়ার কেনা, নিশ্চিত বিক্রির গ্যারান্টি আর অন্যের নামে অ্যাড অ্যাকাউন্ট চালানো। এগুলো ব্যবসার ক্ষতি করে।

প্রশ্ন ও উত্তর

শুধু পেজ ম্যানেজমেন্ট কি করেন?

মূল ফোকাস বিক্রি আর লিড। কনটেন্ট প্ল্যান দিই, ডিজাইন বা ভিডিও প্রোডাকশন আপনার টিম বা পার্টনার করতে পারে।

অ্যাড বাজেট কি আলাদা?

হ্যাঁ। অ্যাড বাজেট আপনার পেমেন্ট মেথড থেকে সরাসরি Meta তে যায়, আমার ফি আলাদা।

ঢাকার বাইরের ব্যবসার কাজ করেন?

হ্যাঁ, সারা বাংলাদেশের ব্যবসার সাথে অনলাইনে কাজ করি।

কত দিনে ফল দেখা যায়?

ট্র্যাকিং আর প্রথম পরীক্ষার পর সাধারণত কয়েক সপ্তাহে দিক বোঝা যায়। নিশ্চিত সময় কেউ দিতে পারে না।

বিক্রি বাড়ানো শুরু হোক আজ

Messenger