ডিজিটাল মার্কেটিং কেন দরকার
- বাংলাদেশে কোটি কোটি মানুষ প্রতিদিন ফেসবুক, ইউটিউব আর গুগল ব্যবহার করে।
- ছোট বাজেটেও শুরু করা যায়।
- বয়স, এলাকা আর আগ্রহ দেখে নির্দিষ্ট মানুষকে দেখানো যায়।
- কে দেখল, কে ক্লিক করল, কে কিনল, সব মাপা যায়।
- যা কাজ করছে না তা দ্রুত বদলানো যায়।
প্রধান ধরনগুলো
| ধরন | কী করে |
|---|---|
| SEO | গুগলে বিনা পয়সায় উপরে আসা |
| সার্চ অ্যাড (গুগল অ্যাডস) | যারা খুঁজছে তাদের সামনে বিজ্ঞাপন |
| সোশ্যাল মিডিয়া মার্কেটিং | ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইনে কনটেন্ট আর অ্যাড |
| কনটেন্ট মার্কেটিং | ব্লগ, ভিডিও আর গাইড দিয়ে বিশ্বাস তৈরি |
| ইমেইল মার্কেটিং | আগ্রহী মানুষ আর পুরনো ক্রেতার সাথে যোগাযোগ |
| ওয়েব অ্যানালিটিক্স | GA4 আর GTM দিয়ে সবকিছু মাপা |
প্রচলিত মার্কেটিংয়ের সাথে পার্থক্য
পত্রিকা, বিলবোর্ড বা লিফলেটে কতজন দেখল আর কতজন কিনল, ঠিকভাবে জানা যায় না। ডিজিটাল মার্কেটিংয়ে প্রতিটা ধাপ মাপা যায় আর বাজেট দিনে দিনে বদলানো যায়। তবে দুটো একসাথেও চলতে পারে, বিশেষ করে লোকাল ব্যবসায়।
একটা ব্যবসা কীভাবে শুরু করবে
- লক্ষ্য ঠিক করুন: বিক্রি, লিড নাকি পরিচিতি।
- ক্রেতা কারা আর কোথায় সময় কাটায়, বুঝুন।
- একটা বা দুটো চ্যানেল বাছুন। খোঁজা হয় এমন সার্ভিসে গুগল, দেখে কেনা হয় এমন পণ্যে ফেসবুক। বিস্তারিত ফেসবুক নাকি গুগল অ্যাড লেখায়।
- ট্র্যাকিং সেট করুন, তারপর অ্যাড চালান।
- প্রতি সপ্তাহে ফল দেখে সিদ্ধান্ত নিন।
ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং
দেশি প্রতিষ্ঠানে চাকরি, এজেন্সি বা Upwork এর মতো মার্কেটপ্লেসে বিদেশি ক্লায়েন্টের কাজ, তিনটাই সম্ভব। কোথা থেকে শুরু করবেন, পড়ুন ডিজিটাল মার্কেটিং শেখার রোডম্যাপ। ব্যবসার জন্য সাহায্য লাগলে দেখুন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট।
প্রশ্ন ও উত্তর
ডিজিটাল মার্কেটিং আর অনলাইন মার্কেটিং কি এক?
প্রায় এক। ডিজিটাল মার্কেটিং একটু বড় ধারণা, এতে অ্যাপ বা ডিজিটাল স্ক্রিনের মতো মাধ্যমও পড়ে।
ছোট ব্যবসার জন্য কোনটা ভালো?
যেখানে আপনার ক্রেতা আছে। বাংলাদেশে বেশিরভাগ ছোট ব্যবসার জন্য ফেসবুক আর গুগল দিয়ে শুরু করা সহজ।
ডিজিটাল মার্কেটিং শিখতে কত দিন লাগে?
মূল ধারণা কয়েক সপ্তাহে শেখা যায়। হাতে কলমে দক্ষ হতে কয়েক মাস নিয়মিত কাজ করতে হয়।
নিজে করব নাকি এক্সপার্ট নেব?
ছোট বাজেটে শিখতে নিজে করা যায়। বাজেট বড় হলে অভিজ্ঞ কাউকে নেওয়া লাভজনক।