লেখক: সাইফুর সাইফ · Top Rated Plus ফ্রিল্যান্সার · প্রকাশ: 1 November 2026
সংক্ষেপেআগে মূল ধারণা আর একটা ক্রেতার যাত্রা বুঝুন, তারপর একটা মূল স্কিল বাছুন যেমন মেটা অ্যাডস বা গুগল অ্যাডস, সাথে GA4 আর GTM দিয়ে ট্র্যাকিং শিখুন। নিজের বা ছোট প্রজেক্টে প্র্যাকটিস করে কেস স্টাডি বানান, তারপর Upwork, লিংকডইন বা কোল্ড ইমেইলে ক্লায়েন্ট খোঁজা শুরু করুন।
ধাপ ১: ভিত্তি
- ডিজিটাল মার্কেটিং কী আর কোন চ্যানেল কী করে। শুরু করুন ডিজিটাল মার্কেটিং কী দিয়ে।
- ক্রেতার যাত্রা: জানা, আগ্রহ, তুলনা, কেনা।
- মূল সংখ্যা: CTR, CPC, কনভার্সন রেট, CPA, ROAS।
ধাপ ২: একটা মূল স্কিল বাছুন
| স্কিল | কাদের জন্য ভালো |
|---|---|
| মেটা অ্যাডস | ক্রিয়েটিভ আর মানুষের আচরণ বুঝতে ভালো লাগে যাদের |
| গুগল অ্যাডস | ডেটা, কিওয়ার্ড আর বিশ্লেষণ পছন্দ যাদের |
| SEO | লেখা আর ধৈর্য যাদের শক্তি |
| ট্র্যাকিং ও অ্যানালিটিক্স | টেকনিক্যাল কাজ যাদের ভালো লাগে |
একটায় গভীর হন, বাকিগুলোর মূল ধারণা রাখুন।
ধাপ ৩: ট্র্যাকিং শিখুন
যে অ্যাড চালায় কিন্তু মাপতে পারে না, তার উপর ক্লায়েন্ট বেশিদিন ভরসা করে না। GA4, Google Tag Manager, মেটা পিক্সেল আর Conversions API এর মূল জিনিস শিখুন। পড়ুন পিক্সেল আর CAPI গাইড।
ধাপ ৪: প্র্যাকটিস আর পোর্টফোলিও
- নিজের পেজ বা ছোট অনলাইন দোকানে অল্প বাজেটে অ্যাড চালান।
- পরিচিত কোনো ব্যবসার জন্য কম খরচে বা বিনা পয়সায় একটা প্রজেক্ট করুন।
- প্রতিটা কাজের কেস স্টাডি লিখুন: সমস্যা, কাজ, ফল। বানানো সংখ্যা দেবেন না।
ধাপ ৫: প্রথম ক্লায়েন্ট
স্কিল শেখা অর্ধেক কাজ, বাকি অর্ধেক ক্লায়েন্ট পাওয়া। Upwork প্রোফাইল, লিংকডইন প্রোফাইল আর কোল্ড ইমেইল, যেকোনো একটা দিয়ে শুরু করুন। পড়ুন প্রথম বিদেশি ক্লায়েন্ট পাওয়ার উপায়।
সাধারণ ভুল
- শুধু ভিডিও দেখা, হাতে কলমে কাজ না করা।
- এক মাসে সব স্কিল শেখার চেষ্টা।
- প্রমাণ ছাড়া প্রোফাইলে বড় দাবি।
- ভুয়া বা অতিরঞ্জিত প্রতিশ্রুতির কোর্সে টাকা নষ্ট। পড়ুন ভুয়া কোর্স চেনার উপায়।
প্রশ্ন ও উত্তর
কোন বয়সে বা কোন বিষয়ে পড়লে শেখা যায়?
যেকোনো বিষয়ের মানুষ শিখতে পারে। দরকার নিয়মিত সময়, ইংরেজি পড়ার দক্ষতা আর প্র্যাকটিস।
ল্যাপটপ ছাড়া কি শেখা যায়?
শুরু করা যায়, কিন্তু অ্যাড ম্যানেজার আর ট্র্যাকিংয়ের কাজে ল্যাপটপ বা কম্পিউটার লাগবেই।
কোর্স কি জরুরি?
না, তবে সঠিক কোর্স বা মেন্টর সময় বাঁচায় আর ভুল কমায়।
প্রথম আয় কবে?
কেউ নিশ্চিত সময় দিতে পারে না। স্কিল, পোর্টফোলিও আর কতটা নিয়মিত ক্লায়েন্ট খুঁজছেন তার উপর নির্ভর করে।